রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৪ নভেম্বর ২০২৬

ফ্রি ট্রায়াল আগে

নতুন প্রতিষ্ঠান শুরুতে ফ্রি ট্রায়াল পায়। পেমেন্টের আগে ট্রায়ালে সফটওয়্যারটি যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।

কখন রিফান্ড পাবেন

  • একই সাবস্ক্রিপশনের জন্য ভুল করে দুবার টাকা কাটা হলে, অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।
  • টাকা কাটা হয়েছে কিন্তু সাবস্ক্রিপশন চালু হয়নি এবং আমরা তা চালু করতে পারিনি—এমন ক্ষেত্রে।

কখন রিফান্ড প্রযোজ্য নয়

  • সাবস্ক্রিপশন চালু হওয়ার পর মেয়াদের মাঝখানে ব্যবহার বন্ধ করলে।
  • শর্তাবলি লঙ্ঘনের কারণে অ্যাকাউন্ট স্থগিত হলে।

কীভাবে আবেদন করবেন

পেমেন্টের ৭ দিনের মধ্যে ইনভয়েস নম্বর ও লেনদেন নম্বরসহ যোগাযোগ করুন। যাচাই শেষে অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমে ফেরত দেওয়ার চেষ্টা করা হবে; পেমেন্ট গেটওয়ের নিয়ম অনুযায়ী সময় লাগতে পারে।