ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ১৪ নভেম্বর ২০২৬
প্রশ্ন ডট সাইট ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. অ্যাকাউন্ট
- সঠিক মোবাইল নম্বর ও তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
- পাসওয়ার্ড ও OTP কাউকে দেবেন না; অ্যাকাউন্টের সব কাজের দায় অ্যাকাউন্টধারীর।
- প্রতিষ্ঠানের এডমিন তার প্রতিষ্ঠানের শিক্ষকদের অ্যাকাউন্ট পরিচালনা করবেন।
২. কনটেন্ট
- প্রশ্নব্যাংকের প্রশ্ন ও প্রশ্নপত্র শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা ও পাঠদানের জন্য ব্যবহার করা যাবে।
- প্রশ্নব্যাংকের কনটেন্ট বাণিজ্যিকভাবে পুনর্বিক্রি, অন্য প্ল্যাটফর্মে কপি বা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ (scraping) করা যাবে না।
- আপনি যে প্রশ্ন বা বই আপলোড করবেন, তা প্রকাশ করার অধিকার আপনার থাকতে হবে। কপিরাইট লঙ্ঘনকারী কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
- সবার জন্য প্রকাশের উদ্দেশ্যে জমা দেওয়া প্রশ্ন বা বই এডমিনের অনুমোদনের পর প্ল্যাটফর্মে প্রদর্শনের অনুমতি আপনি দিচ্ছেন।
৩. সাবস্ক্রিপশন ও পেমেন্ট
প্যাকেজের মূল্য ও সুবিধা মূল্য পেজে দেওয়া আছে। মেয়াদ শেষ হলে নবায়ন না করা পর্যন্ত প্যাকেজের সুবিধা বন্ধ থাকতে পারে। রিফান্ডের জন্য রিফান্ড নীতি প্রযোজ্য।
৪. নিষিদ্ধ ব্যবহার
সিস্টেমের নিরাপত্তা ভাঙার চেষ্টা, অন্যের অ্যাকাউন্ট ব্যবহার, আপত্তিকর বা বেআইনি কনটেন্ট আপলোড নিষিদ্ধ। এমন হলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
৫. দায়সীমা
প্রশ্ন যাচাই করা হলেও পরীক্ষায় ব্যবহারের আগে শিক্ষক প্রশ্নপত্র দেখে নেবেন। সেবা নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করা হয়, তবে রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত কারণে সাময়িক বিঘ্ন হতে পারে।
৬. পরিবর্তন
শর্তাবলি পরিবর্তন হলে এই পেজে জানানো হবে। পরিবর্তনের পর ব্যবহার চালিয়ে যাওয়া মানে নতুন শর্ত মেনে নেওয়া।